ফুলবাড়ীতে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:মাদক কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে ফুলসাগর থেকে ব্র্যাক মোড়গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনছার আলী বিএসসির পাশের বাঁশঝাড়ের সামনে থেকে তাকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার উত্তর বিদ্যাবাগিশ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে ইয়াবাসহ মা-ছেলে আটক
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানো এবং অশ্লীল...

ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ ৮ গ্ৰামের হাজারো মানুষ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর...

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading