ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছাঃ নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি গ্রামের মোছাঃ আমিনা বেগম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় অটোরিকশা থেকে দুই নারী নামলে তাদের সন্দেহজনক আচরণে দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে নুরবানু বেগমের কোমরে বিশেষ কৌশলে পেঁচানো এবং আমিনা বেগমের কোমরের ডান পাশে লুকানো অবস্থায় শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ১ কেজি ৫০০ গ্রাম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন,এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:  টিউলিপ সিদ্দিক পরিবারে বিনা মূল্যে পাওয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান
spot_img

সংবাদ সারাদেশ

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading