ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানো এবং অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসল্লিরা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস (কাছারি মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও স্থানীয় মুসল্লিরা।

মিছিলটি উপজেলার প্রধান সড়কের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী।

বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত পবিত্র আল-কোরআন পোড়ানোর পর অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলিয়ে রেখে যায়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে জবি ছাত্রদল নেতা জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ ৮ গ্ৰামের হাজারো মানুষ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর...

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading