প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: তদন্তে বিলম্ব,প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে প্রধান শিক্ষককে অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেছে। তবে পরিদর্শনের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একাডেমিক সুপারভাইজার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা দ্রুত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. নূরুল আমিন বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা ও ভুয়া। আমাকে ফাঁসানোর জন্য একটি মহল উঠে-পড়ে লেগেছে।”

আরও পড়ুন:  সমাজ ব্যবস্থায় অনিয়ম-দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে: জিএম কাদের
spot_img

সংবাদ সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading