জাবিতে চালু হলো “পাবলিক হেলথ জিনিয়াস” এওয়ার্ড

প্রকাশ:

Share post:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবছর থেকে “পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার” এওয়ার্ড চালু করেছে। এই উদ্যোগটি স্বাস্থ্যসেবায় গবেষণা ও কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পুরস্কারটি সেই শিক্ষার্থীর কাছে দেওয়া হবে, যিনি তাঁর গবেষণার সংখ্যা, মান, সাইটেশন এবং দেশের বিদ্যমান স্বাস্থ্য সমস্যা সমাধানে তাঁর গবেষণার প্রভাবের ভিত্তিতে নির্বাচিত হবেন।

এ বছর, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই সম্মাননা অর্জন করেছেন। তাঁর গবেষণাপত্রের সংখ্যা ইতোমধ্যে ১৭০ ছাড়িয়েছে, এবং গুগল স্কলারস অনুযায়ী তাঁর গবেষণাগুলোর সাইটেশন প্রায় ১১ হাজার। মামুন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রণীত বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান করেছেন এবং স্কোপাসের বাংলাদেশের শীর্ষ দশ গবেষকদের মধ্যে একজন।

এওয়ার্ড ও ক্রেস্ট, সার্টিফিকেট এবং বিশ হাজার টাকার চেক তাঁর হাতে ২৭ নভেম্বর তারিখে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে তুলে দেওয়া হয়। বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দীন সিকদার জানিয়েছেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ, যা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।

এই উদ্যোগের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজা মোবারক বলেন, “শিক্ষার্থীদের গবেষণায় উদ্যমী করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই এওয়ার্ড আরও উন্নত করতে আমরা কাজ করছি।” বিভাগের প্রতিষ্ঠার পর থেকে, এটি গবেষণা ও উচ্চশিক্ষায় সুনাম অর্জন করেছে এবং প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইউরোপ-আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

এই এওয়ার্ড চালুর মাধ্যমে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ নতুন গবেষণা উদ্যোগে আরো উন্নতি করার প্রত্যাশা করছে, যা দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিক খুলবে।

আরও পড়ুন:  জাবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্বে মোস্তাফিজ ও মামুন
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ ৮ গ্ৰামের হাজারো মানুষ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর...

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading