ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহীন আলম (১৪) নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন শাহীন আলম তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলযোগে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করার সময় সাইকেল আরোহী শাহীনকে ধাক্কাদেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

পরে বন্ধুরা তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

কিশোর শাহীন আলমের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান এব্যাপারে এখনো কেউ জানাইনি, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:  স্মার্টফোন কিনে না দেয়ার বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ ৮ গ্ৰামের হাজারো মানুষ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর...

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক...

পার্বতীপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত

পার্বতীপুর প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুবদের বর্ণাঢ্য র‍্যালি...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading