ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়া‌রি গ্রেফতার

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।

রোববার (১১অক্টোবর) ‌দিবাগত রা‌তে অ‌ভি‌যান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আবু সুফিয়ান (৩২), সুলতান সরকার (৪২), জহির উদ্দিন (৩৫), নাজিরুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়ব আলী (২৮)।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। জেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসরের বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:  প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: তদন্তে বিলম্ব,প্রতিবাদে মানববন্ধন
spot_img

সংবাদ সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading