ফুলবাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাসু, সদস্য সচিব মান্নান মুকুল

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের পর জেলার অন্যান্য উপজেলায় কমিটি গঠন করা হলেও নানা জটিলতার কারণে ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার ফুলবাড়ী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  জমকালো আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
spot_img

সংবাদ সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading