ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন (৫৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকার নিজ বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহম্মেদ আলী পোদ্দার রতন ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত আগষ্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা মুলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এর প্রেক্ষিতে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন:  ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় সাড়ে ১৫ কেজি গাঁজা জব্দ
spot_img

সংবাদ সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক ড. নুর মহল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এন্টমোলজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক...

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ...

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading