ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় সাড়ে ১৫ কেজি গাঁজা জব্দ

প্রকাশ:

Share post:

রনবীর রায় রাজ,ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

বিজিবি সুত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে এক সন্দেহ জনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দলটি। পরে তার কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাথে থাকা গাঁজা পটলা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি ভারতীয় গাঁজার পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার
spot_img

সংবাদ সারাদেশ

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৩৮)...

ফুলবাড়ী সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ, বিচারের আশায় পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ৭ জানুয়ারি। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading