সাভারে চলন্ত বাসে ছিনতাই, আতঙ্কে জাবি শিক্ষার্থীরা

প্রকাশ:

Share post:

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা আতঙ্ক সৃষ্টি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি বাসে সাভার থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় মো. শামীম হোসাইন নামে এক যাত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে প্রথমে জাবি মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীম রাজধানীর একটি বায়িং হাউজে কর্মরত বলে জানিয়েছেন তার পরিবার।

ঘটনার সময় পেছনের বাসে থাকা জাবির ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দ্বীপ বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত এই রুটে চলাচল করে। চলন্ত বাসেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”

জাবি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানান, শামীমের পেটে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, একটি আইফোন এবং অন্যান্য মালামাল নিয়ে গেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব জানান, শামীমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাইকারীরা বাসে ওঠার পর যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে। ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি জানান, বিপিএটিসি এলাকা থেকে ছিনতাইকারীরা বাসে উঠে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে নেমে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে এ ঘটনাকে ছিনতাই উল্লেখ করে বলেন, এটি সাভার থানা এলাকার ঘটনা হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

এই ঘটনার ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
spot_img

সংবাদ সারাদেশ

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৩৮)...

ফুলবাড়ী সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ, বিচারের আশায় পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ৭ জানুয়ারি। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading