ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩ জুন) রাতে উপজেলার ফুলবাড়ী (নীলকমল) ছড়ার পাড় থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মৃতদেহ উদ্ধার করে। নিহত মুনতাহা জান্নাত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি (০৮ নং ওয়ার্ড) গ্রামের আব্দুল মতিন ও মিম বেগম দম্পতির কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অদ্য ৩ জুন শিশু মুনতাহা জান্নাত তার পিতা-মাতার সাথে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী (০৬ নং ওয়ার্ড) গ্রামে নানার বাড়ি গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে অবস্থানকালীন একপর্যায়ে পরিবারের লোকজনের চোখের আড়ালে শিশুটি স্থানীয় ফুলবাড়ী (নীলকমল) ছড়ার পাড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে রাত ৮টার সময় ফুলবাড়ী ছড়ার পাড় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কাজ শেষে শিশুটির মরদেহ দাফন-কাফনের জন্য তার আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করেছে। ঘটনায় এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার
spot_img

সংবাদ সারাদেশ

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৩৮)...

ফুলবাড়ী সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ, বিচারের আশায় পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ৭ জানুয়ারি। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading