হাবিপ্রবিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ক সেমিনার

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (CADS) এর আয়োজনে এবং রিসোর্স হাব কোম্পানি লিমিটেডের সহযোগিতায় “Study and job opportunities in Japan for Computer science & engineering student” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১.৩০ টায় অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. মো. সফিকুল বারী, কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স হাব কোম্পানি লিঃ এর সিইও ইঞ্জিনিয়ার আবু সালেহ মোঃ জিনিয়াস, উপস্থাপনা করেন হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত অর্ণব। অনুষ্ঠানে সিএসই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

হাবিপ্রবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের সেমিনারটি মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়েছে, একটি হলো তোমাদের গ্রাজুয়েশন স্টাডি এবং অপরটি হলো গ্রাজুয়েশন শেষে একটি ভালো চাকুরী পাওয়া। এক্ষেত্রে আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু তা সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী। এখানে জাপানে উচ্চশিক্ষার জন্য কি কি প্রক্রিয়া, সুযোগ-সুবিধা বা বাধা বিপত্তি আছে সে বিষয়ে জাপান প্রবাসি একজন ইঞ্জিনিয়ার বিস্তারিত আলোচনা করবেন। এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের পরবর্তী পদক্ষেপ গুলো গ্রহণ করবে। তিনি বলেন, বিদেশে যাওয়া খারাপ কিছু নয়, যদি উদ্দেশ্য থাকে দেশের সেবা করা। অনেকে বিদেশে যেয়ে মানবেতর জীবন যাপন করে, সেক্ষেত্রে তোমরা অনেক সৌভাগ্যবান। তোমাদের পেছনে রাষ্ট্র বিনিয়োগ করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। তোমরা ফোনে যে সময় ব্যয় করো এর থেকে কমপক্ষে ৩০ মিনিট উচ্চ শিক্ষার জন্য বরাদ্দ রাখতে পারো, তোমাদের সামনে অবারিত সুযোগ রয়েছে, এই সুযোগ কে কাজে লাগাতে হবে।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২

পরিশেষে তিনি উক্ত সেমিনার আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

spot_img

সংবাদ সারাদেশ

গোপনে বিয়ে;অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা দিয়ে পালালো স্বামী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী...

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন বাশার সুমন

এম আব্দুল মান্নান, বার্তা বুলেটিন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর...

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৩৮)...

ফুলবাড়ী সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ, বিচারের আশায় পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ৭ জানুয়ারি। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading