Home Blog

দিনাজপুরে বহ্নিশিখার উদ্যোগে নারীদের প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা

এম আব্দুল মান্নান, দিনাজপুর: সেবার প্রত্যয়ে সবার আগে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি কলেজে গ্রীন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়াম-এ উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর সরকারি কলেজ গ্রীন ভয়েস বহ্নিশিখার সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: জিয়াউল আহসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। মূখ্য আলোচক হিসেবে ছিলেন ডাঃ খাদিজা নাহিদ ইভা, এম.বি.বি.এস, বি.সি.এস (পঃপঃ) এম.সি.এইচ (মা ও শিশু স্বাস্থ্য) প্রাক্তন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট (এফ.সি.পি.এস-কিউ আই টি) ও প্রসূতিবিদ্যা চিকিৎসক ও সার্জন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: দেলোয়ার হোসেন (সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ), মোঃ শরীফুল ইসলাম (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ) , বিশ্বজিৎ দাস (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মোঃ হামিদুর রহমান (সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ), মোঃ আব্দুল মোমেন (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ) মোঃ এরশাদ আলী (সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মোছাঃ তায়েব্যুন নাহার (প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ), দিনাজপুর সরকারি কলেজ, কানিজ ফাতেমা (প্রাক্তন সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা)  ও মো: আলমগীর কবির (সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা) ও প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস।

বহ্নিশিখা দিনাজপুর সরকারি কলেজ

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে সরাসরি জড়িত। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে সহায়তা করে।

তারা আরও বলেন, গ্রীন ভয়েস, বহ্নিশিখা নারীর ক্ষমতায়ন, নিরাপদ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কর্মশালায় কিশোরী ও নারীদের স্বাস্থ্যবিধি, পুষ্টি, মানসিক সুস্থতা, স্যানিটেশন, আত্মরক্ষা, বিয়ের উপযুক্ত বয়স, অনলাইন নিরাপত্তা এবং জীবন দক্ষতা বিষয়ক বিভিন্ন মডিউলে আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীতে শীতে নিবারণে কমদামী কাপড়েই তাদের ভরসা

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: উত্তরের জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। রাত থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরতে শুরু করেছে। দিনের বেলাতে সূর্যের দেখা মিলেও রাতে বাড়ছে ঠান্ডা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ। শীত নিবারণের জন্য তারা ভিড় করছেন শীতের কমদামি কাপড়ের দোকানগুলোতে।

ফুলবাড়ী বাজারে অস্থায়ীভাবে গড়ে ওঠা কমদামি কাপড়ের দোকানে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন। এসব দোকানে ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শীতের পোশাক।

ভ্যানচালক মিরাজ মিয়া বলেন, “খুব ভোরে কাজের জন্য বের হতে হয়। ঠান্ডায় টিকে থাকার জন্য ৮০ টাকায় একটি শীতের পোশাক কিনেছি। দামি পোশাক কেনার সামর্থ্য নেই আমাদের।”

পার্শ্ববর্তী লালমনিরহাট থেকে আসা বিক্রেতা আব্দুল মান্নান জানান, গত বছরের তুলনায় এবার শীতের পোশাকের দাম কিছুটা বেড়েছে। তবে পুরোনো মজুদ বিক্রি করায় ক্রেতারা তুলনামূলক কম দামে কাপড় কিনতে পারছেন।

তিনি আরও বলেন, “নতুন কাপড় আনতে গেলে পাইকারি বাজারেও দাম বেশি পড়ছে। আমাদের সামর্থ্য সীমিত, তাই যা আছে তা বিক্রি করছি।”

এই অঞ্চলের শীতার্ত মানুষেরা এভাবেই কমদামি পোশাকে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে তাদের জন্য আরও সাশ্রয়ী পোশাক এবং সরকারি-বেসরকারি সহযোগিতার।

ফুলবাড়ীতে তারুণ্যে উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

২৬ই নভেম্বর (বুধবার) ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ হলরুমে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার করা হয়েছে। ‌

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়ালীউল্লাহ মন্ডল,সহকারি অধ্যাপক আজাদ হোসেন,স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নাসিম প্রমুখ।

ফুলবাড়ীতে নির্মাণের তিন মাসেই ধসে যাওয়া সেতুতে সাত বছরের দূর্ভোগ

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ২০১৭–১৮ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত একটি সেতু নির্মাণের মাত্র তিন মাসের মধ্যেই ধসে পড়ে। এতে সরকারের প্রায় ৩১ লাখ টাকা অপচয় হয়েছে। সাত বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় আজও চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।

পশ্চিম ধনিরাম আবাসন সংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় ওই গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে অস্থায়ী ড্রামের ভেলায় পারাপার করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষের যাতায়াতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয় কুটিবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী সেলিনা খাতুন ও সুমাইয়া খাতুন বলেন, “ভেলায় করে স্কুলে যাওয়া কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে পড়ে যাই, বইপত্র ভিজে যায়। বন্যার সময় তো আমরা খালের ওপারের শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতেই পারি না।”

স্থানীয় বাসিন্দা মোবারক আলী, কোরবান আলী, জাদু মিয়া বলেন, “ব্রিজটা ভাঙার পর থেকে বহু বছর হয়ে গেল, কেউ নতুন করে বানানোর উদ্যোগ নেয়নি। প্রতিদিন ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে পার হতে হয়। ভেলায় পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।”

শাহজালাল নামের আরেক জন বলেন,“ খাল পারাপারে এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের আনন্দের সীমা ছিলনা। কিন্তু আমাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেতুটি নির্মাণের পর মাত্র তিন মাস যেতে না যেতেই এটি ভেঙে গেছে। সেই থেকে খাল পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা চাই, আমাদের ভোগান্তি বিবেচনা করে নতুন সেতু নির্মাণ করা হোক।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, “ খালের উপর নির্মিত সেতু ধসে পড়ার পর দুই প্রান্তের মাটিও ধসে গেছে। ফলে খালের প্রশস্থতা আগের থেকে অনেক বেড়ে গেছে। বর্তমানে নকশা অনুযায়ী নতুন সেতু নির্মাণ সম্ভব নয়।”

উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, “ আগের সেতুটি দুর্যোগ ও ত্রাণ বিভাগের প্রকল্পে নির্মিত হয়েছিল। ওই রাস্তাটির কোনো সরকারি আইডি না থাকায় নতুন করে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পাওয়া যাচ্ছে না।”

গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন” এই স্লোগান তুলে মানববন্ধনে বক্তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক, কোচিং ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে গাছে সাইনবোর্ড, ফেস্টুন ঝুলানো বন্ধকরণ এবং অবিলম্বে সেগুলো সরিয়ে নেওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ নভেম্বর সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস একটি মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন, গ্রীণ ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেরেকের আঘাতে গাছের কান্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয় এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এটি শুধু পরিবেশ নয়, শহরের সামগ্রিক সৌন্দর্য নষ্ট করে। গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝুলানোর প্রতিবাদে জানানো হয়।গাছের গায়ে পেরেক ঠুকার মতো পরিবেশ বিরোধী আচরণ অবিলম্বে বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ দাবী জানান।

কর্মসূচিতে গ্রীন ভয়েসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।

ফুলবাড়ীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

0

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করবে। পাশাপাশি তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

এসময় উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী সীমান্তে দেড় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। তাদের এ অভিযানে ৪১ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি বলেছে, মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন উপজেলার পশ্চিম রামখানা এলাকায় বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’ দেখে মাদক রেখে পালিয়ে গেলেন চোরাকারবারী

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ মাদক (সিরাপ) জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৪৬ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বলেছে, মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। তথ্যানুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৪৬ বোতল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৫৮,৪০০/- টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

ছাত্রদল নেতা সানরোজের পদ স্থগিত আদেশ প্রত্যাহার

0

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়ার পদ স্থগিত আদেশ প্রত্যাহার করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

৯ অক্টোবর রবিবার রাতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ফেসবুক পেজে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহার সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে এ আদেশ প্রদান করা হয়।

এর আগে কমিটি গঠনের একদিন পরে ২৪ই সেপ্টেম্বর তথ্য গোপনের অভিযোগে ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রদলের কমিটি থেকে সভাপতি পদ থেকে সানরোজ বসুনিয়ার পদ স্থগিত করা হয়।

স্থগিত আদেশ প্রত্যাহার বিষয়ে সানরোজ বসুনিয়া বলেন, আমাকে অনেক হয়রানি, অপমান, অপবাদের স্বীকার হতে হয়েও নিরব ভূমিকা পালন করতে হয়েছে, গতকাল আমার স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।যার মাধ্যমে সত্যের জয় হয়েছে বলে আমি মনে করি।

জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফুলবাড়ীতে এনসিপি’র জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি গঠণ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলার যুবশক্তির আহ্বায়ক এম রশিদ আলী ও সদস্য সচিব তারিকুজ্জামানের সক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়েছে এতে আরিফ মিয়াকে আহবায়ক, আব্দুল হাই সিদ্দিকী কে সদস্য সচিব এবং সাইফুর রহমানকে মুখ্য সংগঠক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এম. রশিদ আলী বলেন, আমরা এই তরুণ প্রজন্মেকে নিয়ে স্বচ্ছ এবং সততার সহিত রাজনীতির মাধ্যমে সমাজের আবর্জনা পরিষ্কার করতে চাই এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই।