তৃতীয়বার মাইগ্রেশন মিডিয়া এওয়ার্ড পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ

প্রকাশ:

Share post:

রবি মজুমদার:তৃতীয়বারের মত ‘মাইগ্রেশন মিডিয়া এওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ।সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর ২০২২) ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেষ্ট, সনদপত্র ও প্রাইজ মানির চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জনশক্তি ও রপ্তানি ব্যুরোর মহাপরিচালক মোঃ শহিদুল আলম এনডিসি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবিএম আবদুল হালিম, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান। গত বছরের মে মাসে ‘কফিনে বন্দি প্রবাসীদের হাজারো স্বপ্ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০, ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার-২০২১, ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, ২০২০ সালের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

সাংবাদিক এমদাদ উল্যাহ ২০০৫ সাল থেকে সৎ ও সাহসিকতায় সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুর রহমান। বর্তমানে তিনি আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তৃতীয়বার মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করায় সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  দশ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার'২০২৪ তুলে দিলেন প্রধানমন্ত্রী
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading