ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ:

Share post:

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারী) বিকালে এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।

ফুলবাড়ীতে কম্বল বিতরণ

মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিএডিসি’র উপ- সহকারী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালক আলহাজ্ব ডা: শাহাদাত হোসেন, রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি নাজু, কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি আশরাফ আলী, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক প্রথম যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, প্রায়াত এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি’র বড় ছেলে ডা: বাধন হাসান, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা গোলাম মর্তুজা বকুল বক্তব্য রাখেন।

এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক গণ, উপজেলা যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  হাবিপ্রবির চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলো বৈষম্যবিরোধীরা
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading