৩’শ পরিবারকে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ঈদ উপহার বিতরণ

প্রকাশ:

Share post:

পবিত্র মাহে রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

আজ শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল,১/২ কেজি সয়াবিন তেল,১ কেজি চিনি ও ১ টি করে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট।এর আগে করোনার শুরুতে সংগঠনটি দুই দফায় খাদ্য সহায়তা প্রদান করে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বের ভিসি ও ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডা.মো.ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), সহ সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, কার্যকরী সদস্য প্রফেসর ড. মো. খালেদ হোসেন, প্রফেসর ড. মো. মাহবুব হোসেন,সহযোগী অধ্যাপক ড. মো.রবিউল সাংস্কৃতিক সম্পাদক মো.শিহাবুল আউয়াল,সদস্য সুমন সরকার সেতু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে 'বি' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা সম্পন্ন: সি ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর 
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading