ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্ৰেফতার-১

প্রকাশ:

Share post:

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আবুল হোসেনের (৬০) বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশি করে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:  ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading