দূর্ঘটনা রোধে দিনাজপুরে মোটর সাইকেল হেলমেট শোভাযাত্রা

প্রকাশ:

Share post:

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আজ বিকাল ৪:০০ ঘটিকায় জেলা পুলিশ, দিনাজপুরের সার্বিক সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা), দিনাজপুরের আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগের উদ্যোগে হেলমেট বিহীন মোটর সাইকেল চালক এবং দুই জনের অধিক আরোহী পরিবহনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে তাই সর্বস্তরের জনসাধারণকে গতিসীমা মেনে চলার এবং মোটরসাইকেল আরোহীর হেলমেট পরিধান এর জন্য উদাত্ত আহ্বান জানান ।

শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে।

আজকের এই শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আসলাম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর, জনাব মোঃ এটিএম তৌহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন:  বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না বরং দেশকে ব্যর্থ দেখতে চায়: কৃষিমন্ত্রী
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading