এম আব্দুল মান্নান, দিনাজপুর: সেবার প্রত্যয়ে সবার আগে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি কলেজে গ্রীন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়াম-এ উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর সরকারি কলেজ গ্রীন ভয়েস বহ্নিশিখার সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: জিয়াউল আহসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। মূখ্য আলোচক হিসেবে ছিলেন ডাঃ খাদিজা নাহিদ ইভা, এম.বি.বি.এস, বি.সি.এস (পঃপঃ) এম.সি.এইচ (মা ও শিশু স্বাস্থ্য) প্রাক্তন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট (এফ.সি.পি.এস-কিউ আই টি) ও প্রসূতিবিদ্যা চিকিৎসক ও সার্জন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: দেলোয়ার হোসেন (সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ), মোঃ শরীফুল ইসলাম (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ) , বিশ্বজিৎ দাস (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মোঃ হামিদুর রহমান (সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ), মোঃ আব্দুল মোমেন (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ) মোঃ এরশাদ আলী (সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মোছাঃ তায়েব্যুন নাহার (প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ), দিনাজপুর সরকারি কলেজ, কানিজ ফাতেমা (প্রাক্তন সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা) ও মো: আলমগীর কবির (সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা) ও প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে সরাসরি জড়িত। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে সহায়তা করে।
তারা আরও বলেন, গ্রীন ভয়েস, বহ্নিশিখা নারীর ক্ষমতায়ন, নিরাপদ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কর্মশালায় কিশোরী ও নারীদের স্বাস্থ্যবিধি, পুষ্টি, মানসিক সুস্থতা, স্যানিটেশন, আত্মরক্ষা, বিয়ের উপযুক্ত বয়স, অনলাইন নিরাপত্তা এবং জীবন দক্ষতা বিষয়ক বিভিন্ন মডিউলে আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।


