ব্যবহারের শর্তাবলি

পাঠক ও ভিজিটরদের আমরা বার্তাবুলেটিন ডট কম এর ওয়েবসাইট,কনটেন্ট, সেবা ও অ্যাপ্লিকেশন ‘ব্যবহারের শর্তাবলি’ পড়তে স্বাগত জানাই। ডব্লিউডব্লিউডব্লিউ, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, এসএমএস, আরএসএস ফিড—নানা পথে পাঠকেরা আমাদের কনটেন্ট পড়ার জন্য আসতে পারেন। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশ করা সম্ভব, সেসব নিছক কম্পিউটার, মুঠোফোন ও পিডিএর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কনটেন্ট সেবা গ্রহণ করার মাধ্যমে বা কনটেন্ট, ছবি ও তথ্য দেখা বা পাঠের মাধ্যমে পাঠক ও দর্শনার্থীরা আমাদের ‘ব্যবহারের শর্তাবলি’ মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। একই সঙ্গে তাঁরা বার্তাবুলেটিন ‘গোপনীয়তা নীতি’ মেনে নিচ্ছেন বলেও ধরে নেওয়া হবে। এসব নিয়ে কারও আপত্তি বা বক্তব্য থাকলে এই ঠিকানায় ইমেইল পাঠিয়ে জানাতে অনুরোধ করছি: admin@bartabulletin.com

পাঠকের আপত্তি বা বক্তব্য গ্রহণ করা বা না করার এখতিয়ার বার্তাবুলেটিন কর্তৃপক্ষের । দ্যা বার্তাবুলেটিন সব পাঠককে এই ‘ব্যবহারের শর্তাবলি’ মেনে চলতে হবে। তাঁরা তা না মানলে বা ব্যবহারের শর্তাবলি-পরিপন্থী কোনো কিছু ঘটলে গ্রাহকের অ্যাকাউন্ট স্থগিত করা থেকে তাঁদের ওয়েবসাইটে প্রবেশ ইত্যাদি নানা কিছুর ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে। বার্তাবুলেটিন এর ওয়েবসাইটে প্রবেশ করা কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহার করার অর্থ হলো, গ্রাহক বা দর্শনার্থীরা বার্তাবুলেটিন এর সেবা নিচ্ছেন এবং ‘ব্যবহারের শর্তাবলি’ মেনে নিতে সম্মতি দিচ্ছেন। এই সেবার মধ্যে আছে লেখা, ছবি, গ্রাফিকস, অডিও, ভিডিও, সফটওয়্যার ইত্যাদি।
অধিকারস্বত্ব
বার্তাবুলেটিন এর কনটেন্ট, লোগো, স্বত্ব, ট্রেডমার্ক, পেটেন্ট, লেখা, ছবি, গ্রাফিকস, ডোমেইন নেম, অডিও, ভিডিও এবং বার্তাবুলেটিন এর সঙ্গে সম্পর্কিত মেধাসম্পদ ও ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্য ও নাম দ্যা বার্তাবুলেটিন এর মালিকানাধীন। বার্তাবুলেটিন এর মেধাসম্পদে বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোনো উদ্দেশ্যেই ব্যবহারকারী কোনো অধিকার দাবি করতে পারবেন না। এ ছাড়া বার্তাবুলেটিন কনটেন্ট দিয়ে ব্যবহারকারী নতুন কিছু বানাতেও পারবেন না। স্বত্ব বা মেধাসম্পদ লঙ্ঘন করা হলে দ্যা বার্তাবুলেটিন কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। স্বত্ব বা মেধাসম্পদ লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে এই ঠিকানায় ইমেইল পাঠাতে পারেন: admin@bartabulletin.com
পরিষেবা
পাঠক ও ভিজিটরদের শুধু আইনগতভাবে বৈধ কাজে কিংবা পাঠের লক্ষ্যে বার্তাবুলেটিন সাইটের সেবা নিতে হবে। ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের অডিও-ভিজ্যুয়াল উপাদান কেবলই দেখা ও শোনার জন্য, এর বাইরে আর কিছুর জন্য বার্তাবুলেটিন অনুমতি দেয় না। বার্তাবুলেটিন সামাজিক মাধ্যমে তার কনটেন্ট ভাগাভাগির জন্য পাঠকদের উদ্বুদ্ধ করে। তবে আমাদের কনটেন্ট সামাজিক বা ডিজিটাল মাধ্যমে অবশ্যই অবিকৃতভাবে এবং বার্তাবুলেটিন কনটেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে পরিবেশন করতে হবে। আমাদের ওয়েবসাইট হ্যাক করা নিষিদ্ধ। কনটেন্টের নিরাপত্তা বিধানকে পাশ কাটানোও নিষিদ্ধ। সেবাগ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক বা অবাণিজ্যিক যা-ই হোন না কেন, আমাদের সেবা ব্যবহার করা যাবে কেবলই অবাণিজ্যিক উদ্দেশ্যে। বার্তাবুলেটিন এর গ্রাহক ও পাঠকেরা এর সেবা ও মেধাসম্পদে প্রবেশাধিকার পান কিছু নিয়মানুগ সীমাবদ্ধতা মেনে; যেমন ব্যবহারকারীরা বিদ্যমান সেবা কেবল ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের কোনো কনটেন্ট ব্যবহার বা বিক্রি করা যাবে না, তবে বার্তাবুলেটিনতে পরিবেশিত ব্যবহারকারীর নিজের সৃষ্ট কনটেন্টের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। বার্তাবুলেটিন এর কনটেন্ট লক্ষ্য করে ব্যবহারকারীরা উসকানিমূলক বা আক্রমণাত্মক ভাষা ও ছবি ব্যবহার বা মন্তব্য করতে পারবেন না।
কনটেন্ট সরিয়ে নেওয়া
ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন থেকে বার্তাবুলেটিন নিজের ক্ষমতাবলে যেকোনো সময় যেকোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে। ওয়েবসাইট থেকে কনটেন্ট, গেম বা অ্যাপ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পাঠক বা গ্রাহকেরা বার্তাবুলেটিন এর অনুরোধ অগ্রাহ্য করতে পারবেন না। বার্তাবুলেটিন বা এর সেবা প্রত্যাহার করে নিলে তা হতে পারে।
নিষিদ্ধ ও অননুমোদিত ব্যবহার
বার্তাবুলেটিন কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা বা কোনো লিঙ্গবৈষম্যবাদী তৎপরতার সঙ্গে যুক্ত করতে পারবেন না এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারবেন না। বার্তাবুলেটিন বা কোনো ব্যক্তির মানহানি, মানুষকে হেনস্তা ও নিপীড়ন, আদালতের কার্যক্রম নিয়ে আদালত অবমাননার পরিস্থিতি সৃষ্টি করার মতো আচরণ নিষিদ্ধ। অনৈতিক, আক্রমণাত্মক ও দুর্বোধ্য মন্তব্য বা ছবি আপলোড করা যাবে না। একইভাবে মন্তব্য বা ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণও করা যাবে না।
ব্যবহারকারীর ডিভাইসের সুরক্ষা
এ ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজের সুরক্ষা নিজেদের নিশ্চিত করতে হবে। ভাইরাস, ম্যালওয়্যার বা এ-জাতীয় ক্ষতিকর কোনো কিছুর আক্রমণে ডিভাইসের ক্ষতি হলে তার দায় বার্তাবুলেটিন নেবে না। তৃতীয় পক্ষের কনটেন্টে প্রবেশ করার কারণে ডিভাইসের ক্ষতি হলে বার্তাবুলেটিন সে জন্য দায়ী হবে না। এর মধ্যে গুগলের বিজ্ঞাপন থাকতে পারে, তবে ব্যাপারটা শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কনটেন্ট বার্তাবুলেটিন সৃষ্টি করেনি, তা বার্তাবুলেটিনর ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তৃতীয় পক্ষের কনটেন্ট হিসেবে বিবেচিত হবে।
মার্ক, কনটেন্ট ও ছবি আদান-প্রদানে নিষেধাজ্ঞা
বাণিজ্যিক বা যেকোনো কারণে পাঠকদের ছাপ বা মার্ক, কনটেন্ট ও ছবি ভাগাভাগি বা প্রচার করা নিষিদ্ধ। তবে কনটেন্ট বার্তাবুলেটিনর সৃষ্ট হলে এবং অনুমোদন দেওয়া থাকলে কনটেন্ট, ছবি বা মার্ক ভাগাভাগি করার সময় সূত্র উল্লেখ করতে হবে। বার্তাবুলেটিন এর সৃষ্ট কনটেন্ট ও ছবির স্বত্ব পাঠকের নয়।
অন্য ওয়েবসাইটে স্থানান্তর
বার্তাবুলেটিনর ওয়েবসাইট থেকে পাঠক অন্য কোনো ওয়েবসাইটে, এমনকি অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটে স্থানান্তরিত হলেও তার দায় বার্তাবুলেটিন এর নয়।
তৃতীয় পক্ষের কনটেন্ট
তৃতীয় পক্ষের কনটেন্ট, অর্থাৎ যে কনটেন্ট বার্তাবুলেটিন সৃষ্টি করেনি, বার্তাবুলেটিন কোনোভাবেই তার দায় বহন করবে না। সে কনটেন্ট বার্তাবুলেটিনতে প্রদর্শিত হলেও তৃতীয় পক্ষের বলে বিবেচিত হবে।

সংশোধন নীতিমালা
১। আমরা প্রতিদিন যে পরিমাণে খবর বার্তাবুলেটিনর ওয়েব পোর্টালে প্রকাশ করি, তাতে সমস্ত সতর্কতা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভুল থেকে যাওয়া অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত হলেও যেকোনো ভুলের জন্যই আমরা দুঃখিত। ভুল তথ্য সংশোধন ২। করে পাঠককে জানানো সংবাদমাধ্যম হিসেবে আমাদের কর্তব্য। যথাযথ নিয়ম মেনে ভুল সংশোধন ও প্রকাশ করে পাঠকের গোচরে আনি। ভুল নজরে এলে আমরা নিজের উদ্যোগে তা সংশোধন করি। তবে পাঠকের চোখেও কোনো ভুল ৩। ধরা পড়লে তাঁরা আমাদের তা জানাতে পারেন। আমরা যাচাই করে সে ভুল সংশোধন করব। আমাদের কাছে এ সংক্রান্ত বার্তা পাঠানোর ঠিকানা: admin@bartabulletin.com
৪। ভুল তথ্য ছাপা পত্রিকা বা অনলাইন যেখানেই প্রকাশিত হোক না কেন, তা বার্তাবুলেটিনর নীতিমালা অনুযায়ী সংশোধন করি। বার্তাবুলেটিনর সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো ভুল তথ্য প্রকাশিত হয়ে থাকলে তা সংশোধন করা হয়।
৫। সংশোধিত খবরটির নিচে আমরা সেই সংশোধনের কথা প্রকাশ করি। সেখানে ‘সংশোধনী’ শিরোনামের নিচে ভুলের কথা জানিয়ে কী সংশোধন করা হয়েছে, তা লিখে দিই। সেখানে সংশোধন করার তারিখ ও সময় উল্লেখ করি।
সংশোধনী কেবল ভুল তথ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ভুল বানান বা বাক্য সংশোধন করা হলে তা জানানো হয় না।
৬। আমরা সাধারণত সম্পূর্ণ লেখা প্রত্যাহার করি না। অনিবার্য কারণে সম্পূর্ণ লেখা প্রত্যাহার করা হলে কেবল শিরোনামটি রেখে পুরো লেখা সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে শিরোনামের নিচে লেখাটি অপ্রকাশিত রাখার কারণ আমরা জানিয়ে দিই।
৭। প্রকাশিত কোনো সংবাদের প্রতিবাদ এলে আমরা তা সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্যসহ প্রকাশ করি। তবে প্রতিবাদের সঙ্গে কোনো আইনি বিষয় জড়িত থেকে থাকলে আইনজীবীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হয়।
৮। ব্রেকিং নিউজের ক্ষেত্রে সঠিক খবর দেওয়ার প্রক্রিয়াটি ভিন্ন। কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের খবরে ঘটনার সঙ্গে সঙ্গে তথ্য পরিবর্তিত হতে থাকে; যেমন কোনো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বা কোনো ঘটনায় অর্থের পরিমাণ বাড়তে বা কমতে পারে। এসব ক্ষেত্রে সংশোধনী প্রকাশ না করে প্রতিবেদনটি নিয়ম অনুযায়ী হালনাগাদ করা হয়।
৯। সামাজিক যোগাযোগ মাধ্যমে—ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদিতে—প্রচারিত কোনো লেখা বা গ্রাফিক কার্ডে দেওয়া তথ্য ভুল হলে গুরুত্বভেদে তা সংশোধন বা প্রত্যাহার করা হয়। এক্ষেত্রে আগের লেখা বা কার্ডের স্ক্রিনশটনসহ সংশোধনীটি পাঠকদের পরিবেশন করি।
মন্তব্য প্রকাশের নীতিমালা
• বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
• দেশীয় বা দেশের বাইরের কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না।
• মন্তব্য অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
• কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেওয়া যাবে না, নাম বিকৃত করা যাবে না।
• কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
• এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা ইঙ্গিতপূর্ণ।
• মন্তব্যে কোনো লিংক দেওয়া যাবে না।
• ইংরেজি হরফে বাংলায় মন্তব্য করা যাবে না
• দৃষ্টিকটু বানান ভুল ও অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না
• বার্তাবুলেটিন কর্তৃপক্ষ যে কোনো মন্তব্য বাতিলের অধিকার রাখে।